Showing posts with label বাঙালি রেসিপি. Show all posts
Showing posts with label বাঙালি রেসিপি. Show all posts

শীতের দুপুরে এই বাঙালি রেসিপি জিভে জল এনে দেবে - Kodbel Makha - Grandmother Village Food Cooking Recipe

শীতের দুপুরে এই বাঙালি রেসিপি জিভে জল এনে দেবে - Kodbel Makha - Grandmother Village Food Cooking Recipe

শীতের দুপুরে এই বাঙালি রেসিপি জিভে জল এনে দেবে - Grandmother Cooking Recipe Kodbel Makha - Village Food Recipe In Bengali - Shampa's Kitchen

 

কদবেল মাখা / Kodbel Makha / Wood Apple Recipe

শীতকালের দুপুর বেলায় বাঙালির সেরা রেসিপি কদবেল মাখা যা ছোটো বড় সকলের জিভে জল এনে দেবে। মা দিদিমার এই tasty food নতুন প্রজন্ম যারা কখনও ট্রাই করনি তাদের জন্য আজকের এই Grandmother Cooking Style Bengali Village Food Recipe Kodbel Makha। এটি Street Food হিসাবেও খুবই পরিচিত ও জনপ্রিয়। Let's learn Grandmother Village Food Kodbel Makha চলো তাহলে রান্না শুরু করি।

কদবেল মাখা রেসিপির উপকরণ

১। Kodbel / Wood Apple / কদবেল - ২ পিস
২। Sugar / চিনি স্বাদ অনুযায়ী
৩। Salt / নুন / লবন স্বাদ অনুযায়ী
৪। Chopped Green Chilli / লঙ্কা কুচানো
৫। Chopped Coriander Leaves / ধনেপাতা কুচানো
৬। Mustard Oil / সর্ষের তেল - ১ চামচ

কদবেল মাখা তৈরি করার ভিডিও - How to make Wood Apple at Home



বাঙালির রান্নায় কদবেল মাখা বানানোর পদ্ধতি

১। প্রথমে আমরা কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুঁচিয়ে নেবো।
২। এর পরে নিয়ে নেবো দুটো পাকা কদবেল।কদবেল টাকে ভেঙ্গে নেবো। তার পরে চামচের সাহায্যে পুরোটা বার করে একটা পাত্রে নিয়ে নেবো।
৩। এবারে এক জায়গায় নিয়ে নেবো কিছুটা লঙ্কা কুঁচি স্বাদ মতন, ১/২ চা চামচ নুন বা লবন, ১ চা চামচ চিনি আর কিছুটা পরিমান ধনেপাতা কুচানো।
৪। এরপরে লঙ্কা কুঁচি, নুন, চিনি আর ধনেপাতা কুচানো ভালো করে মিশিয়ে নেবো। তারপরে কদবেলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।
৫। কদবেল মাখার সময়ে কিছু আঁশ পাওয়া গেলে টা ওই আমরা আলাদা করে বাদ দিয়ে দেবো। 
৬। তার পরে নিয়ে নেবো ২ চা চামচ সর্ষের তেল আর আবার ভালো করে মিশিয়ে নেবো।
৭। এবারে মাখা শেষে স্বাদ অনুযায়ী নুন, চিনি, লঙ্কা ব্যবহার করবো প্রয়োজন পরলে।
৮। কদবেল মাখা শেষ। এবারে পরিবেশন করবো। আমরা চাইলে কদবেলের খোলাতেই কদবেল মাখা পরিবেশন করতে পারি। বেশ ট্র্যাডিশনাল লাগবে।

 এই ভাবেই তৈরি হয়ে গেলো খুব সহজে Winter Special Recipe Kodbel Makha in Bengali Language. আপনাদের এই Authentic Recipe টা তৈরী করতে কোন অসুবিধা হলে উপরের Kodbel Makha Recipe - এর ভিডিও টাও দেখে নিতে পারেন। কদবেল মাখা তৈরির পদ্ধতিটি আপনাদের কেমন লাগল নীচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এমন আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল Shampa's Kitchen আজই সাবস্ক্রাইব করে নিন - https://www.youtube.com/shampaskitchen

Read More

Oats Recipe For Weight Loss In Breakfast Diet - Healthy Breakfast Recipe - ওজন কমানোর জন্য ওটস দিয়ে তৈরি দারুন ব্রেকফাস্ট

Oats Recipe For Weight Loss In Breakfast Diet - Healthy Breakfast Recipe - ওজন কমানোর জন্য ওটস দিয়ে তৈরি দারুন ব্রেকফাস্ট

ওজন কমানোর জন্য ওটস দিয়ে তৈরি দারুন ব্রেকফাস্ট - Oats Recipe For Weight Loss In Breakfast - Gluten Free Diet Food In Bengali - Shampa's Kitchen

 

ওজন কমানোর জন্য ওটস দিয়ে তৈরি দারুন হেলদি ব্রেকফাস্ট রেসিপি

এখনকার ব্যস্ত জীবনে আমরা ক্রমাগত সময়ের অভাবে বাইরের চটজলদি তেলেভাজা,  junk food বা Fast Food খেয়ে চলেছি যা প্রতিদিন একটু একটু করে আমাদের ক্ষতি করে চলেছে। তাই আজকে নিয়ে এসেছি কম সময়ের Oats দিয়ে তৈরি দারুন একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে যা খুবই সাস্থকর আর আমাদের ওজন কমাতেও সাহায্য করবে।  Let's learn Gluten Free Healthy Diet Food Oats Pulao Recipe। চলো তাহলে রান্না শুরু করি।

ওটস পোলাও রেসিপির উপকরণ

১। Oats / ওটস - 1 Cup / ১০০ গ্রাম
২। Olive Oil / অলিভ অয়েল - ১ টেবিল চামচ
৩। Mustard Seeds / কালো সর্ষে - ১/২ চা চামচ
৪। Chopped Ginger / আদা কুঁচি - ১ চা চামচ
৫। Chopped Onion / পেঁয়াজ কুঁচি - ১ মুঠো
৬। Chopped Carrot / কুচানো গাজর - ১ মুঠো
৭। Chopped Cauliflower / ছোটো ছোটো টুকরো টুকরো ফুলকপি - ১ মুঠো
৮। Chopped Green Chilli / ২ টো কাঁচা লঙ্কা কুঁচি
৯। Curry Leaves / কারিপাতা
১০। Peanuts / চিনাবাদাম
১১। Chopped Capsicum / ক্যাপ্সিকাম কুচানো - ১ মুঠো
১২। Salt / নুন স্বাদ মতন
১৩। Turmeric Powder / হলুদ গুঁড়ো - 1/2 Tsp

ওটস পোলাও তৈরি করার ভিডিও - How to make Oats Pulao at Home



ওটস পোলাও বানানোর পদ্ধতি

১। প্রথমে আমরা একটা বড় কড়াই নিয়ে নেবো।
২। কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দেবো ১ কাপ বা ১০০ গ্রাম পরিমান Oats।
৩। ওটস টাকে আমরা প্রথমে মাঝারি আঁচে শুকনো করাইতে নেড়ে নেবো।
৪। ২ মিনিট পর্যন্ত আমরা ওটস টাকে শুকনো ভেঁজে নেবো। তার পরে একটা পাত্রে ওটস টাকে আমরা নিয়ে নেবো।    
৫। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে ১ টেবিল চামচ অলিভ অয়েল ( Olive Oil ) নিয়ে নেবো।
৬। তার পরে ১/২ চা চামচ সর্ষে নিয়ে নেবো।সঙ্গে দেবো ১ চা চামচ কুচানো আদা। এর পরে দিয়ে দেবো এক মুঠো কুচানো পেঁয়াজ।
৭। এবারে আমি এগুলো ভেঁজে নেবো ১ মিনিটের জন্য মাঝারি আঁচে।
৮। Fry হয়ে গেলে আমি দিয়ে দেবো কিছু শীতের সব্জি যেমন এক মুঠো গাজর কুচানো, এক মুঠো ছোটো ছোটো টুকরো করা ফুলকপি, ২ টো কাঁচা লঙ্কা কুঁচিয়ে দেবো।
৯। এবারে সমস্ত সব্জি ভেঁজে নেবো মাঝারি আঁচে। আমরা এর মধ্যে আরও winter vegetables দিতে পারি যেমন কড়াইশুঁটি, ব্রকলি, বিনস ইত্যাদি।
১০। সব্জি গুলো ভালো করে ভেঁজে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো কয়েকটা কারিপাতা,  কিছু চিনাবাদাম আর সামান্য পরিমান ক্যাপসিকাম কুচানো। এবারে আমরা আরও ২ মিনিট মতন রান্না করবো মাঝারি আঁচে।
১১। এবারে দিয়ে দেবো ১ চা চামচ নুন বা লবন। আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর ১/২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো।
১২।। ২ মিনিট ফ্রাই করে নিলাম। এবারে দিয়ে দেবো ১ কাপ পরিমান জল। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ২ মিনিটের জন্য ঢেকে দেবো মাঝারি আঁচে।
১৩। ২ মিনিট পরে আমরা আঁচটা কমিয়ে দিয়ে শুকনো করাইতে ফ্রাই করা ওটস টা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। তারপর ১/২ কাপ জল আমরা দিয়ে দেবো। তারপর আমরা আবার ঢেকে দেবো ৫ মিনিটের জন্য একদম কম আঁচে।
১৪। ৫ মিনিট পর আমরা ঢাকনা খুলে আঁচটা বাড়িয়ে দিয়ে আমরা আর কিছুক্ষণ রান্না করবো নাড়তে নাড়তে।
১৫। সব শেষে আমরা কিছুটা ধনেপাতা কুচানো ছড়িয়ে ১ মিনিট মতন মিশিয়ে রান্না বন্ধ করবো।


গরম গরম Healthy Breakfast Recipe ওটস পোলাও তৈরি যা খেতে খুবই সুস্বাদু আর ওজন কমাতেও আমাদের সাহায্য করবে। আপনাদের এই Oats Pulao Recipe টা তৈরী করতে কোন অসুবিধা হলে উপরের Oats Recipe - এর ভিডিও টাও দেখে নিতে পারেন। ওটস পোলাও তৈরির পদ্ধতিটি আপনাদের কেমন লাগল নীচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এমন আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখতে পারেন - https://www.youtube.com/shampaskitchen

Read More

Bengali Goja Recipe - বাড়িতে সহজেই তৈরি বাঙালি মিষ্টির দোকানের গজা - Bengali Sweet Recipe Kolkata Style

Bengali Goja Recipe - বাড়িতে সহজেই তৈরি বাঙালি মিষ্টির দোকানের গজা - Bengali Sweet Recipe Kolkata Style

Bengali Goja Recipe - বাড়িতে সহজেই তৈরি বাঙালি মিষ্টির দোকানের গজা -  Bengali Sweet Recipe Kolkata Style

 

বাঙালি মিষ্টির দোকানের গজা রেসিপি

বাঙালি মিষ্টির দোকানের অন্যতম সেরা মিষ্টি হল গজা তাই আজ আমরা খুব সহজেই শিখে নেবো বাড়িতে কি করে গজা তৈরি করা যায়। Let's learn Kolkata Style Goja Recipe in Bengali. Goja is a very popular Bengali Sweet। চলুন তাহলে রান্না শুরু করি।

গজা বানানোর উপকরন

১। ময়দা - ৪০০ গ্রাম
২। বেকিং সোডা - ১/২ চা চামচ
৩। ডালডা - ৫০ গ্রাম
৪। সাদা তেল
৫। চিনি

গজা তৈরি করার ভিডিও - How to make Goja at home



গজা বানানোর পদ্ধতি

১। প্রথমে আমরা একটা বড় পাত্রে ৪০০ গ্রাম ময়দা নিয়ে নেবো।
২। তার মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা ১/২ চা চামচ।
৩। সঙ্গে দিয়ে দেবো ৫০ গ্রাম ডালডা।
৪। এবারে ভালো করে মিশিয়ে নেবো সমস্ত কিছুকে। তার পর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ময়দার তাল তৈরি করে নেবো।  
৫। এবারে ওই ময়দার তালটাকে হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো বা আয়তক্ষেত্রের মাপ দিতে হবে। তার পরে ছুরি দিয়ে গজার আকারে ছোটো ছোটো টুকরো কেটে নেবো।
৬। এর পরে করাইতে ৩০০ গ্রাম চিনি নিয়ে নিলাম। তাতে দেড় কাপ জল দিয়ে একটা ঘন চিনির সিরা তৈরি করে নেবো আমরা। এটা তৈরি হতে প্রায় ১২ থেকে ১৫ মিনিট লাগবে।
৭। চিনির সিরা তৈরি হয়ে গেলে অন্য একটি কড়াইতে তেল গরম করবো। তেল মাঝারি গরম হলে ময়দা দিয়ে কেটে নেওয়া গজার টুকরো গুলো তেলে ভেজে নেবো একটু লাল করে। 
৮। গজা গুলো ভাজা হয়ে গেলে চিনির সিরায় দিয়ে দেবো। প্রায় ৫ থেকে ৭ মিনিট রেখে তুলে নেবো। তৈরি হয়ে গেল আমাদের Bengali Style Goja Recipe. এরপর পরিবেশন করবো।

এই goja খেতে খুব সুস্বাদু।  আপনাদের এই গজার রেসিপি টা তৈরী করতে কোন অসুবিধা হলে উপরের গজা বানানোর ভিডিও টাও দেখে নিতে পারেন। গজা তৈরির পদ্ধতিটি আপনাদের কেমন লাগল নীচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এমন আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখতে পারেন - https://www.youtube.com/shampaskitchen

Read More

Recent Comments